জীবন খাতায়ে মাঝে মধ্যে,
পথের প্রান্তে, ধুলয়ে মিশে,
কিছু টুকরো মুহূর্ত হারিয়ে যায়ে ...
তাকে ধরে রাখতে পারলে কেমন হয়?
ভালবাসার মানুষকে মনে রেখে
হৃদয়ের গোপনে আঁকড়ে চেপে
কান্না-হাঁসির কলরবে
আমার দিন-রাত শুধুই তোমার...
চল না, ওই নীল দিগন্তের দিকে হেঁটে যাই
চোখে চোখ রেখে, হাতে হাত ধরে
আরেকবার তোমাকে খুঁজে পাই...
বন্ধু হবে বলে, আরো ভালবাসবে বলে...
মুক্তি আজ আমার ভালবাসায়ে
মুক্তি আমার ছুটে যাওয়ায়ে
ভালবাসার মানুষ ভালো আছে
ভালবাসার মানুষ আজ-ও তোমারি আছে...

1 comment:
khub sundor
Post a Comment