Thursday, March 4, 2010

পথিক আমি

আজ অনেক কটা বছর গেল, জীবন এখন আমার,
নিজে হাতে গড়ে তলা, নিজে হাতে ভাঙ্গা চোরা |
অনেক স্বপ্ন মিলিয়ে গেছে, পাহাড় জমেছে নতুন আশার,
চলতি পথের ক্লান্ত পথিক, মানুষ নাম আমার |

এলোমেলো জীবনের, ওই এক পাশে, ওই কোনে
যত্ন করে, ভালোবেসে, গড়ে তুলেছি একটা সিড়ি,
তার প্রতি ধাপে লিখেছি স্বপ্ন মনে-মনে
তাই ওদিকে চোখ গেলে, মন বলে পাখা মেলে উড়ি |

কিন্তূ ডানা যে আমার কাটা ওগো, নতুন ডানা নেই,
উড়তে গিয়ে বারবার তাই মুখ থুবরে পরি...
এব্র-খেব্রো চলার পথে, আবার হোচট খাই
তবু ক্লান্ত আমি, চেয়ে থাকি, কি আশা যে করি!

কাল-টা বুঝি অনেক দুরে? আজ নিয়েই থাকি...
আকাশে আজ মেঘ করেছে, কাল রোদ উঠবে নাকি?
বৃষ্টি ভেজা দুপুর-টাকেও ভালবাসি বেশ,
তাই বৃষ্টি-র পর রোদ-এর অপেক্ষা আজ আমার শেষ |

Sunday, January 24, 2010

তোমার সুরে আমি

পুরনো নতুন অনেক কথা, তার মাঝে জীবন গাঁথা
ভাঙ্গা শব্দ, উচ্ছাস, আবেগ,
টুকরো কথা, ছেঁড়া পাতা, চটজলদি ভালবাসা...
কতদিনের বন্ধুত্ব, স্মৃতি ঘেরা ছোটবেলা,
আজ আবার ফেরত আসা, মনের মাঝে মাদুর পাতা;
ও বন্ধু, তুমি কি আমার কথা বোঝো?
আমার শব্দ সুরে বাঁধো?

আজ বন্ধ ঘরের জানালা খোলা,
বাদল দিনে দমকা হওয়া |
কোনকিছুর অপেক্ষা নেই,
তবু কি যেন কি চাই...
আমার মনের জোয়ার ভাঁটা;
বন্ধু তুমি-ই খালি বোঝো...
তোমারি সুরে জেগে ওঠে আমারি শব্দ ||

Thursday, January 7, 2010

শুন্যতা

ভোরের আলয়ে আর মৃদু হাওয়ায়ে,
পাখির কলরবে আর ঘুমন্ত চোখের পাতায়ে,
নাম-না-জানা কোন সে সকাল ;
মন-পুরে আজ বিশাল হরতাল
সোনালী রদ আর নীলচে আকাশ...
মনের মাঝে আজ শুন্যতার শ্বাস|

রোদের নেশায়ে আজ অনেক বেলা,
দুরে ফেলে এলাম আমার ছেলেবেলা|
সকাল গড়িয়ে দুপুর... বেলা বয়ে যায়ে,
অলিতে-গলিতে, আনাচে-কানাচে কত মন খারাপ হয়|
সূর্য নামে পাটে, দিন-শেষের রেশ...
মন জানে আজ শুন্যতার অভ্যেস|

গোধুলির আলো, সাথে একরাশ ধুলো,
দরজায়ে দাঁড়িয়ে খামখেয়ালী স্মৃতিগুলো|
চাঁদের আলো জ্যোত্স্না রাতে,
আকাশ ভরা তারা আজ-ও চেয়ে থাকে...
শান্ত দিনের অলস ফাঁকে কোথায়ে যেন অশান্তি
মনের কোণে আজ শুন্যতার-ও ক্লান্তি||