পুরনো নতুন অনেক কথা, তার মাঝে জীবন গাঁথা
ভাঙ্গা শব্দ, উচ্ছাস, আবেগ,
টুকরো কথা, ছেঁড়া পাতা, চটজলদি ভালবাসা...
কতদিনের বন্ধুত্ব, স্মৃতি ঘেরা ছোটবেলা,
আজ আবার ফেরত আসা, মনের মাঝে মাদুর পাতা;
ও বন্ধু, তুমি কি আমার কথা বোঝো?
আমার শব্দ সুরে বাঁধো?
আজ বন্ধ ঘরের জানালা খোলা,
বাদল দিনে দমকা হওয়া |
কোনকিছুর অপেক্ষা নেই,
তবু কি যেন কি চাই...
আমার মনের জোয়ার ভাঁটা;
বন্ধু তুমি-ই খালি বোঝো...
তোমারি সুরে জেগে ওঠে আমারি শব্দ ||

2 comments:
Sweeeeeeeeeet! :)
baaahhh... shobdo r soor'er dekchi dekha hoyeche!!!
Post a Comment